১০ ফেব্রুয়ারি, ২০২৫
জুলাই বিপ্লবে আহত আরো ছয়জনকে পাঠানো হলো ব্যাংককে

জুলাই বিপ্লবে আহত আরো ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ ও অর্থায়নে ব্যাংককের ভেজথানি হাসপাতালে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাওয়া এই আহতরা হলেন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন দুলাল হোসেন, মোস্তফা কামাল নূর, শহিদুল ইসলাম, হেদায়েতুল্লাহ, মোহাম্মদ রায়হান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন মোহাম্মদ রায়হানুল।
সোমবার সকালে বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে এই ছয়জনকে ব্যাংককে পাঠানো হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































