reporterঅনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকার বাতাস দুর্যোগপূর্ণ, সতর্ক থাকার পরামর্শ

প্রতিনিধিত্বশীল ছবি

বিশ্বের ১২৪টি দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ শীর্ষে। বাতাসের মানও দুর্যোগপূর্ণ। এ অবস্থায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সোমবার সকাল ৮টা ২৩ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী, ঢাকায় বাতাসের মান ছিল ৩৭৮ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

এ ছাড়া একিউআই স্কোর ২৯২ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। ২৪৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর এবং ২২৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের আরেকটি শহর দিল্লি।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালির সংক্রমণ এবং বিষণ্নতার ঝুঁকি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়