reporterঅনলাইন ডেস্ক
  ২ ঘণ্টা আগে

ইরাকের নাজাফে খামেনির শোক মিছিলে লাখো মানুষের ঢল

ইরাকের নাজাফে নেওয়া হয়েছে আয়াতুল্লাহ আলি খামেনির লাশ। সেখানে শোক মিছিলে অংশ নিতে জড়ো হয়েছেন লাখ লাখ মানুষ।

আল-কুফা সেতু থেকে শোভাযাত্রা শুরু হয়। এরপর শিয়া মুসলমানদের অন্যতম পবিত্র স্থান ইমাম আলি (রা.)-এর মাজারের দিকে এগিয়ে যায়। ভিডিও ফুটেজে দেখা যায়, নাজাফ জনসমুদ্রে পরিণত হয়েছে।

মঙ্গলবার রাতে খামেনির কফিন ও তার পরিবারের সদস্যদের বহনকারী বিমানটি নাজাফে অবতরণ করে।

নাজাফ ছাড়াও কারবালায় খামেনির লাশ নেওয়া হবে। সেখানেও শোভাযাত্রার আয়োজন করা হবে। অভিজ্ঞ ইরাকি কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকেরা কারবালায়ও অনুষ্ঠিতব্য অনুষ্ঠানগুলোর জন্য প্রস্তুতি নেন।

ইরানে বেশ কয়েক দিন ধরে স্মরণানুষ্ঠানের পর জানাজার আনুষ্ঠানিকতা ইরাকে স্থানান্তরিত হয়। ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ২৮ ফেব্রুয়ারির মার্কিন-ইসরায়েলি হামলায় পরিবারের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিহত হন। সূত্র: বার্তা সংস্থা মেহের

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়