reporterঅনলাইন ডেস্ক
  ৬ ঘণ্টা আগে

তেহরানে আজ খামেনির প্রতি শেষশ্রদ্ধা

তেহরানে গতকাল রবিবার আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়

ইরানের রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে নেওয়া হবে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার সবচেয়ে বড় জনসমাগম আবার তেহরানেই হওয়ার কথা। কারণ, সর্বসাধারণের শেষশ্রদ্ধা জানানোর জন্য আয়াতুল্লাহ আলীর কফিন শহরের আজাদি স্কয়ারে নেওয়া হবে। সেখানে লাখ লাখ মানুষের সমাগম হবে।

গতকাল রোববার তেহরানে ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়াতুল্লাহ আলীর জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় লাখো শোকার্ত মানুষ অংশ নেন। গ্র্যান্ড মোসাল্লা থেকে তার কফিন শহরের আজাদি স্কয়ারে নেওয়া হবে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, তেহরানে আজ বেশ কয়েক মাইল দীর্ঘ শোকমিছিল হবে। ইমাম হোসেন স্কয়ার থেকে আজাদি স্কয়ার পর্যন্ত এই শোকমিছিলে লাখো মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের অন্যতম প্রতীক আজাদি স্কয়ার। এই বিপ্লবের মধ্য দিয়েই ইরানে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল।

তেহরানে আজকের শোকমিছিল শেষে আগামীকাল মঙ্গলবার আয়াতুল্লাহ আলীর মরদেহবাহী কফিন নিয়ে যাওয়া হবে শিয়াদের পবিত্র কোম নগরীতে।

পরদিন বুধবার আয়াতুল্লাহ আলীর কফিন নেওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকে। দেশটির নাজাফ ও কারবালা শহরে শোকযাত্রা হবে। সেখানে শোকাহত মানুষ তার প্রতি শেষশ্রদ্ধা জানাবেন। এ ছাড়া অনুষ্ঠিত হবে জানাজা।

পরে আয়াতুল্লাহ আলীর মরদেহ তার জন্মস্থান ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ফিরিয়ে আনা হবে। আগামী বৃহস্পতিবার মাশহাদে শেষশয্যায় শায়িত করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়