reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মার্চ, ২০২১

কুয়েতের ধর্ম মন্ত্রণালয় রোজায় টিকা নেয়া প্রসঙ্গে যা বলল

নভেল করোনাভাইরাস। চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এর মধ্যে করোনার টিকা দেয়া শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে।

আসছে রমজান মাস। ধর্মপ্রাণ মুসলিমরা রোজা রেখে করোনার টিকা নিতে পারবেন কিনা এই বিষয়ে কুয়েতের ধর্ম মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে।

দেশটির আল আনবার খবরে বলা হয়, বিবৃতিতে তারা জানিয়েছে, রোজাদাররা টিকা নিতে পারবেন। এতে রোজার কোন ক্ষতি হবে না। তবে রোজাদার ব্যক্তি মুখ, নাক ও অন্যান্য খোলা অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে কোনো খাবার, পানীয় ও ওষুধ জাতীয় কোনো কিছু গ্রহণ করতে পারবে না।

টাইমসকুয়েতডটকমের খবরে আরও বলা হয়, টিকা নেওয়ার পর কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে রোজা ভেঙে ফেলতে পারবে। তবে সুস্থ হয়ে ভেঙে ফেলা রোজা করতে হবে।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টিকা,রোজা,করোনাভাইরাস,করোনা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়