reporterঅনলাইন ডেস্ক
  ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

কবি ইনতিশা তাবাসসুম রচিত  

এবার বইমেলায় এসেছে ‘নির্বিশঙ্ক’

এবার বইমেলায় এসেছে ‘নির্বিশঙ্ক’

এবার অমর একুশে বইমেলা ২০২৫-এ এসেছে কবি ইনতিশা তাবাসসুম রচিত কবিতার বই ‘নির্বিশঙ্ক’। এটি এমন একটি কবিতার সংকলন, যেখানে প্রেম, অভিমান, বিচ্ছেদ আর প্রতিবাদের শক্তিশালী কণ্ঠ একসূত্রে গাঁথা। কবিতার বইটি পাবেন ইত্যাদি গ্রন্থ প্রকাশ প্যাভিলিয়ন ১৯ এ।

কবিতার বইটিয়ে প্রতিফলিত হয় সমাজের অসঙ্গতি, বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, প্রেমের কোমল অনুভূতি এবং বেদনার করুণ রূপ। তাঁর কবিতাগুলো শুধু শব্দের বিন্যাস নয়, বরং হৃদয়ের গভীর অনুভূতি ও বাস্তবতার প্রতিবিম্ব।

নিবিড় অনুভূতি, সৃজনশীলতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা তাঁর কবিতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। পাঠক হৃদয়ে তিনি নিশ্চিতভাবেই এক গভীর ছাপ রেখে যাবেন। বইটি যেকোনো পাঠককে সমাজ ও বাস্তবতার দ্বন্দ্বের ভেতর দিয়ে অসাধারণ কবিতার অভিজ্ঞতা দিবে।

এই ভাষা ও ভালোবাসার মাসে আপনার প্রিয়জনের জন্য যদি খুঁজে থাকেন এক অনন্য উপহার, তবে *"নির্বিশঙ্ক"* হতে পারে আপনার সবচেয়ে রুচিশীল নির্বাচন।

বইটির মূল্য ২৫০ টাকা তবে ২৫% ছাড়ে বইট পাওয়া যাবে, ইত্যাদি গ্রন্থ প্রকাশ প্যাভিলিয়ন ১৯ এ। বইটি অর্ডার করতে ইনবক্স করুন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
একুশে বইমেলা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়