ইকবাল খন্দকারের অপ্রচলিত গল্পের উপন্যাস ‘সুন্নত’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মৌলিকতাবাদী লেখক ইকবাল খন্দকারের লেখা ভিন্নধর্মী এবং অপ্রচলিত গল্পের উপন্যাস ‘সুন্নত’।
একটি ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই উপন্যাসের কাহিনি। তবে নেপথ্যে রয়েছে খতনা তথা সুন্নতের প্রত্যক্ষ কারণ। কিন্তু কেন? কীভাবে? এইসব প্রশ্নের উত্তর মিলবে উপন্যাসটির শেষ অধ্যায়ে।
‘সুন্নত’-এর প্রকাশক দেশ পাবলিকেশন্স। মেলায় প্রতিষ্ঠানটির স্টল নম্বর ৬৮৬ থেকে ৬৮৮।
‘সুন্নত’ ছাড়াও প্রকাশিত হয়েছে ইকবাল খন্দকারের আরো ১০টি নতুন বই। এগুলোর মধ্যে রহস্য উপন্যাস ‘রহস্যময় রেলব্রিজ’ এবং ভৌতিক উপন্যাস ‘ভুতুড়ে বারান্দা’ প্রকাশ করেছে কথাপ্রকাশ। প্যাভিলিয়ন নম্বর ২৫। অনন্যা প্রকাশ করেছে সাইকো থ্রিলার ‘নিশি ঘাতক’। প্যাভিলিয়ন নম্বর ২৭। কিশোর থ্রিলার উপন্যাস ‘কবিরদের নিখোঁজ রহস্য’ প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। প্যাভিলিয়ন নম্বর ২৯। অনিন্দ্য প্রকাশ থেকে এসেছে থ্রিলার উপন্যাস ‘খুনির মুখোমুখি’। স্টল নম্বর ৭২৫। শব্দশিল্প প্রকাশ করেছে থ্রিলার ‘নিমপুরের তেরো খুন’। স্টল নম্বর ৩৪৬। রম্যবই ‘মচমচে হাসি’ প্রকাশ করেছে আদিগন্ত প্রকাশন। মেলার শিশু চত্বরে তাদের স্টল নম্বর ৯৩৬। গল্পের বই ‘যখন তার ফাঁসির রায় হলো’ প্রকাশ করেছে মেধা পাবলিকেশন্স। স্টল নম্বর ২৪১। কলামের বই ‘আমার কলামদানি-২’ প্রকাশ করেছে মায়ান প্রকাশনী। স্টল নম্বর ৮১০। শিশুতোষ গল্পের বই ‘তরু কাকার সরু বুদ্ধি’ প্রকাশ করেছে আলোঘর প্রকাশনা। স্টল নম্বর ৫০৮।
লেখক পরিচয়ের বাইরেও ইকবাল খন্দকার মেলার মাঠে উপস্থিত থাকছেন ‘উপস্থাপক’ পরিচয়ে। টানা নবম বছরের মতো তিনি মাসব্যাপী উপস্থাপনা করছেন মেলাকেন্দ্রিক টিভি অনুষ্ঠান। তার উপস্থাপনায় ‘আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন’ নামের এই অনুষ্ঠান প্রতিদিন রাত সাড়ে ৮টায় প্রচার হচ্ছে গাজী টিভিতে।









































