রংপুর ব্যুরো
নিরাপদ খাদ্যে নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে: সঞ্জয় কুমার সরকার

রংপুরের পীরগাছা উপজেলার সার, বীজ ও বালাইনাশক ব্যবসায়ী সমিতির উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল পীরগাছা উপজেলার তিস্তা নদীর তীরবর্তী এলাকায় আলী বাবা থিম পার্কের হলরুমে বালাইনাশক ব্যবসায়ী সমিতির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরগাছা উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার সঞ্জয় কুমার সরকার।
এসময় পীরগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সঞ্জয় কুমার সরকার প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,অনুমোদন ছাড়া ব্যবসা কোন কিছু করার সুযোগ নাই।
তিনি আরও বলেন, অনুমোদিত লাইসেন্সের আওতায় ব্যবসা করতে হবে। সরকারি নিয়ম-কানুন মেনে যেসব পণ্য অনুমোদন রয়েছে সেই পণ্যগুলোই বিক্রি করতে হবে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পন্ন। এখন চাই নিরাপদ খাদ্য আর নিরাপদ খাদ্যের জন্য আপনাদের সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রয়োজন ।
অনুষ্ঠানে পীরগাছা উপজেলা সার, বীজ ও বালাইনাশক ব্যবসায়ী সমিতির সভাপতি নাজিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীমুল হাসান শামীম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি,র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ,তাম্বলপুর ইউপি চেয়ারম্যান মো. বজলুর রশিদ মুকুল।
এসময় ব্যবসায়ীরা সার,বীজ ও বালাইনাশক ব্যবসার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং ব্যবসার উন্নয়নে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা,সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
দিনব্যাপী এ মিলনমেলা প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত ব্যবসায়ীরা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন সার, বীজ ও বালাইনাশক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা সার, বীজ ও বালাইনাশক ব্যবসায়ী সমিতির সকল সদস্য বৃন্দ।









































