পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

এমইপি গ্রুপের উদ্যোগে পীরগঞ্জে ইলেকট্রিশিয়ানদের সাথে মতবিনিময় সভা

ছবি : প্রতিদিনের সংবাদ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইলেকট্রিশিয়ানদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক বৈদ্যুতিক পণ্য সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে এমইপি গ্রুপের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পীরগঞ্জ পৌর শহরের দোয়া কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলার প্রায় শতাধিক ইলেকট্রিশিয়ান অংশগ্রহণ করেন। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর এলাকার এমইপি গ্রুপের ডিলার কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের ডেপুটি সেলস ম্যানেজার সফিকুল ইসলাম (শিপন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেরিটরি সেলস ম্যানেজার আবুল কালাম (আজাদ), পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, ইমারত ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি আজাহারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া।

সভায় এমইপি গ্রুপের বিভিন্ন বৈদ্যুতিক পণ্যের গুণগত মান, নিরাপদ বিদ্যুৎ ব্যবহার এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং শেষ পর্বে ড্র-এর বিজয়ীদের মাঝে পুরস্কারসহ অংশগ্রহণকারী সকল ইলেকট্রিশিয়ানের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়