কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

  ০২ জুলাই, ২০২৪

কমলগঞ্জে সংস্কারের দাবিতে রাস্তায় ধানের চারা রোপন

কমলগঞ্জে রামচন্দ্রপুর-মিরতিঙ্গা কাচা রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মঙ্গলবার সকালে কয়েকজন যুবক রাস্তার কিছুর অংশে ধানের চারা রোপন করেন ।ছবি: প্রতিদিনের সংবাদ

মৌলভীবাজারের কমলগঞ্জে রামচন্দ্রপুর-মিরতিঙ্গা কাচা রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি সংস্কারের বিষয়টি প্রসাশনের নজরে আনার জন্য মঙ্গলবার (২ জুলাই) সকালে কয়েকজন যুবক রাস্তার কিছুর অংশে ধানের চারা রোপন করেন।

জানা গেছে, উপজেলার রহিমপুর ইউনিয়নের ৭ ওয়ার্ডের রামচন্দ্রপুর-মিরতিঙ্গা রাস্তাটি দীর্ঘ দিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসী দাবি জানিয়ে এলেও রাস্তাটি সংস্কার করা হচ্ছে না। ফলে চলতি বর্ষা মৌসুমে রাস্তাটি ব্যবহারের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।

নাম প্রকাশে অনুচ্ছিক কয়েকজন যুবক বলেন, রাস্তাটি সংস্কারের দাবিতে ও রাস্তাটি করুন অবস্থা। প্রশাসনের নজরে আনার জন্য মঙ্গলবার সকালে এলাকার কয়েকজন যুবক রাস্তায় ধানের চারা রোপন করে এব ব্যাতিক্রমি প্রতিবাদ জানিয়েছে।

রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মোবাইল ফোনে কল দিলে তার সাড়া পাওয়া যায়নি।

জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন, ‘রাস্তাটি আমার নজরে আছে। দ্রুত সংস্কার করা জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৌলভীবাজার,কমলগঞ্জ,রাস্তায় ধানের চারা রোপন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়