মজার জোকস

*
রাতে টিভি দেখতে গিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া বেধে গেল-
স্ত্রী : তুমি একটা মূর্খ।
স্বামী : কেন?
স্ত্রী : তুমি সত্যি এমএ পাস?
স্বামী : হ্যাঁ।
স্ত্রী : তাহলে ‘পত্নী’ শব্দের অর্থ জানো না কেন?
স্বামী : জানি না কে বলল?
স্ত্রী : জানলে বলো।
স্বামী : যে নিজের পতির পতনের কারণ হয়ে দাঁড়ায়
তাকেই তো পত্নী বলে।
*
স্ত্রীর জন্মদিনে লোহার খাট উপহার
রোমেন ও তার স্ত্রীর মধ্যে কথা হচ্ছে-
স্ত্রী: কাল তো আমার জন্মদিন। গত বছর এই দিনে তুমি আমাকে একটি লোহার খাট বানিয়ে দিয়েছিলে।
স্বামী: হুম দিয়েছিলাম, তো?
স্ত্রী: তা এ বছর কী দিচ্ছ, শুনি।
স্বামী: ভাবছি এ বছর ওই লোহার খাটে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেব।
*
সুন্দরীর মাঝে কী আছে?
পার্টিতে সবার দৃষ্টি কেড়ে নিল এক সুন্দরী যুবতী। পুরুষেরা ঘিরে রেখেছে তাকে। এক বিবাহিত মহিলা খুব সেজেগুজে এসেছেন তার স্বামীর সঙ্গে। হিংসায় জ্বলেপুড়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত স্বামীকে বলেই ফেললেন-
স্ত্রী: আচ্ছা, ওই ফালতু চেহারার ছুঁড়িটার মধ্যে সবাই কী পেল যে এমন পাগল হয়ে দেখছে।
স্বামী: আমি ও তাই ভাবছি। তুমি একটু বস। আমি দেখে আসি ওর মধ্যে কী এমন দেখা আছে।
*
ওজন কমানোর নিনজা টেকনিক
অনেক দিন পর হোস্টেল থেকে বাড়ি ফিরেছে মৌ। ফ্রিজ খুলে সে দেখে, ফ্রিজের ভেতর ভীষণ সুশ্রী একটি মেয়ের ছবি রাখা।
মৌ ছুটে গেল মায়ের কাছে, ‘মা, ফ্রিজের ভেতর একটা সুন্দরী মেয়ের ছবি রাখা দেখলাম।’
মা: হুম্। এটাকে বলে ‘পিকচার ডায়েট’। যখনই আমি কোনো খাবার নেওয়ার জন্য ফ্রিজ খুলি, মেয়েটাকে দেখলেই আমার মনে হয়, আমাকেও ওর মতো সুন্দরী হতে হবে। তখন আর খাওয়া হয় না।
মৌ: বাহ্! দারুণ। তা উপকার পাচ্ছ?
মা: পাচ্ছি আবার পাচ্ছি না।
মৌ: কেমন?
মৌ: আমার ওজন কমেছে আট কেজি। কিন্তু বারবার ফ্রিজ খোলার কারণে তোর বাবার ওজন ১০ কেজি বেড়েছে!
"









































