ঝালকাঠি প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ঝালকাঠিতে বৃক্ষরোপন কর্মসূচী পালিত

ঝালকাঠিতে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করেছেন প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারি ড. এসএম জিয়াউদ্দিন হায়দার।

বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি পৌরসভা উদ্যোগে শহরের সিটিপার্ক সড়কে খালের পাড়ে এ বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। এসময় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পৌর প্রশাসক জুলিয়া সুকায়না উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপন কালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারি ড. এসএম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, ‘ বিএনপি সরকারি ক্ষমতায় আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচী চলছে। এর ছোঁয়া ঝালকাঠিতে লেগেছে। এই জেলায় এলজিইডির মাধ্যমে আট হাজার বৃক্ষরোপন করা হবে। বৃক্ষরোপনে আমরা ঝালকাঠিকে সারা দেশের মধ্যে প্রথম করতে চাই। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়