reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন তিনি।

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ সব সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকার উপযুক্ত স্থানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধন গাছের চারা রোপণ করা হচ্ছে।

এ কর্মসূচি এ বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে। এসময় ১১ লাখের বেশি গাছ লাগানো হবে‌। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সবাইকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচীর মূল উদ্দেশ্য।

উদ্বোধন অনুষ্ঠানে সেনাপ্রধান জানান, সেনাবাহিনী শুধু বৃক্ষরোপণ করে না, সেগুলোর সঠিক পরিচর্যার মাধ্যমে সংরক্ষণও করে। বৃক্ষরোপণ পরিবেশবান্ধব কর্মসূচি। এর ফলে অক্সিজেনের সরবরাহ নিশ্চিত হয়ে পরিবেশের উন্নয়ন হয়। এ কারণে বৃক্ষরোপণ করতে সবাইকে আহ্বান জানান তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়