রংপুর ব্যুরো
১ ঘণ্টা আগে
জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

জুলাই চেতনা হবে আগামী দিনের গণতন্ত্রকে সুসংহত করা মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।
বৃহস্পতিবার সকালে জুলাই শহীদ দিবস উপলক্ষে সকালে রংপুর জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সকল জুলাই যোদ্ধা ও জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়েই বর্তমান সরকার গণতন্ত্রকে সুসংহত করাসহ দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামুসহ অন্যরা।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































