reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জুন, ২০২৬

শহরালির কড়চা

যাচ্ছে বাজেট আসছে বাজেট

তা আকারে বড়সড়

গরিব মানুষ টিকতে পারে

বাপু, তেমন কিছু কর।

মারতে গরিব বাড়ছে ঋণ

কিস্তি ছিল চালার টিন

দিনে দিনে বাড়ছে জ্বালা

পরম্পরা সেই পালা।

ঋণ শুধিতে ঋণ নিয়েছো

শোধ হয় না ফের গিয়েছো

বাড়ছে দেনা দিনকেদিন

বাড়ছে গরিব বাড়ছে ঋণ।

গরিব মানুষ কিসের মানুষ

গরিব মানুষ মানুষ না

লবণ আনতে পান্তা ফুরায়

জীবন তাহার ফানুস না।

মানুষ তুমি গরিব কেন

এটাই তোমার বড় দোষ,

তোমার ভাগ্য লেখে তারা

মারে যারা রিজার্ভ, কোষ।

সামনে হয়ত আসছে সুদিন

কমে যাবে সকল ঋণ

দেশের জন্য একতা হই

আসবে তখন শুভ দিন।

- মাসুম মোরশেদ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়