বগুড়া প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর, ২০১৯

সিআইপি কার্ড পেলেন বগুড়া চেম্বারের সভাপতি মিলন

সিআইপি কার্ড পেলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই পরিচালক মাসুদুর রহমান মিলন। গত বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ কার্ড বিতরণ করেন। বাণিজ্য খাতে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে সরকারের পক্ষ থেকে সিআইপি-২০১৭ (রফতানি) মনোনীত করা হয়েছে।

মাসুদুর রহমান মিলন বগুড়া জেলা আওয়ামী লীগ ও চেম্বার অব কমার্সের সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, বগুড়ায় প্রথম পতাকা উত্তোলনকারী প্রয়াত মমতাজ উদ্দিনের ছেলে। বগুড়া অঞ্চলের পর পর ৯ বার সেরা করদাতা মাসুদুর রহমান মিলন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ প্রতিনিধিকে মিলন বলেন, সরকারিভাবে আমাকে যে স্বীকৃতি দেওয়া হয়েছে তার জন্য আমি আনন্দিত। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে বগুড়া তথা দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে ব্যবসায়ী সমাজকে নিয়ে আরো বহুদূর এগিয়ে যেতে চাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়