তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ৫ ঘণ্টা আগে

নির্মমভাবে কুকুর হত্যা

তাড়াশে অভিযুক্তের বিচার দাবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস বাজারে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুকুর হত্যার অভিযোগ উঠেছে জয়নুল আবেদীন ওরফে জুলু খন্দকার (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এই নিষ্ঠুর ঘটনায় স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

পালিত ছাগলকে কামড়ানোর জেরে ঘোষণা দিয়ে বেওয়ারিশ কুকুর হত্যা করেছেন জয়নুল আবেদীন ওরফে জুলু খন্দকার। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে দুটি কুকুর হত্যার পাশাপাশি সোমবার সন্ধ্যায় একটি কুকুরকে মারাত্মকভাবে জখম করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার পর পুলিশ ও উপজেলা প্রশাসন গতকাল মঙ্গলবার দুপুরে তার বাড়িতে অভিযান চালালেও অভিযুক্ত জুলু খন্দকার বা

তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।

এদিকে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হাসান তাড়াশ থানার পুলিশের একটি দল নিয়ে অভিযুক্ত জয়নুল আবেদীন ওরফে জুলুর বাড়িতে গিয়ে কাউকে পাননি। প্রতিবেশীরা জানিয়েছেন, কুকুর হত্যা ও নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পরিবারসহ জুলু খন্দকার বাড়ি ছেড়ে চলে গেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়