ক্রীড়া প্রতিবেদক

  ২২ ঘণ্টা আগে

প্রতিভা অন্বেষণ করবেন সুজন

বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের খেলা নিয়ে কে কবে ভেবেছে জানা নেই। দূরশিক্ষণের মতো মিরপুর থেকে পরিচালনা করা হয়েছে টুর্নামেন্টগুলো। জেলা ও বিভাগীয় কোচদের বাছাই করা ক্রিকেটারদের থেকে গড়া হতো বয়সভিত্তিক দল। এ প্রক্রিয়া থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বয়সভিত্তিক টুর্নামেন্ট থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার জন্য জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে পরামর্শক হিসেবে। বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান্নু জানান, বিসিবির চাকরিতে কাজ শুরু করে দিয়েছেন সুজন। অনূর্ধ্ব-১৪ থেকে অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক দল নিয়ে কাজ করবেন তিনি।

বিসিবির সঙ্গে বেশকিছু ভূমিকায় কাজ করার অভিজ্ঞতা আছে সুজনের। জাতীয় দলের কোচ, ম্যানেজার ও টিম লিডার ছিলেন। বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান ছিলেন লম্বা সময়। তার সময়েই ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে বাংলাদেশ। বিশ্বকাপজয়ী সেই দলের বেশ কয়েকজন ক্রিকেটার জাতীয় দলে খেলছেন। জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতে বয়সভিত্তিক টুর্নামেন্ট থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে চান সুজন, ‘বাংলাদেশের পাইপলাইন হলো বয়সভিত্তিক দল। এখানে কাজ করার অনেক জায়গা আছে। আমরা কীভাবে কী করতে পারি, সেটি দেখে একটি পরিকল্পনা করা হবে। আমি আগে গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান থাকায় মাঠপর্যায়ে কাজ করার সুযোগ হতো না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়