reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

ককরোচদের আন্দোলন প্রত্যাহার, সব দাবি মেনে নেওয়ার আশ্বাস সরকারের  

টানা ৪৯ দিনের আন্দোলনের পর অবশেষে দিল্লির যন্তর মন্তরে চলা শিক্ষার্থীদের বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আশ্বাস এবং নিট (এনইইটি) প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণসহ বেশ কয়েকটি দাবিতে সরককরোচদেরকারের সঙ্গে সমঝোতার পর শনিবার (২৫ জুলাই) এ ঘোষণা দেয় সংগঠনটি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, সরকারের প্রতিনিধিদের সঙ্গে তিন দফা বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানায় সিজেপি। আলোচনায় সরকারের পক্ষে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। অন্যদিকে সিজেপির প্রতিনিধিদলে ছিলেন প্রধান মুখপাত্র সৌরভ দাস, অশুতোষ রাঙ্কাসহ অন্য নেতারা।

বৈঠক শেষে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের প্রত্যাশায় ‘সদিচ্ছার ভিত্তিতে’ আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। তিনি বলেন, ‘ককরোচ জনতা পার্টি সদিচ্ছার ভিত্তিতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিচ্ছে। সরকারের সঙ্গে যে বিষয়গুলোতে সমঝোতা হয়েছে, সেগুলো নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়িত হবে—এই বিশ্বাস থেকেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

৪৯ দিনের আন্দোলনের ইতি গত ৬ জুন দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করেছিল সিজেপি। নিট (এনইইটি) প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন টানা ৪৯ দিন ধরে চলে।

সংগঠনটির তিনটি প্রধান দাবি ছিল—কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার এবং নিট (এনইইটি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য এক কোটি রুপি ক্ষতিপূরণ।

প্রশ্নফাঁস আন্দোলন থেকেই রাজনৈতিক উত্থান, একই ইস্যুতে মন্ত্রিত্ব হারালেন ধর্মেন্দ্র প্রধানপ্রশ্নফাঁস আন্দোলন থেকেই রাজনৈতিক উত্থান, একই ইস্যুতে মন্ত্রিত্ব হারালেন ধর্মেন্দ্র প্রধান আজ শনিবার ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর সিজেপি জানায়, তাদের প্রথম দাবি পূরণ হয়েছে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংগঠনটি জানায়, সরকারের পক্ষ থেকে তাদের সব দাবি নীতিগতভাবে মেনে নেওয়ায় তারা তাৎক্ষণিকভাবে দেশব্যাপী আন্দোলন প্রত্যাহার করছে।

সিজেপির দাবি, সমঝোতার অংশ হিসেবে নিট প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত আত্মহত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং এনডিএ-শাসিত রাজ্যগুলোতে আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করা হবে। ভবিষ্যতেও আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে না বলেও সরকার আশ্বাস দিয়েছে।

এ ছাড়া সংগঠনটির পাঁচ দফা পরীক্ষা সংস্কার প্রস্তাব সরকার বিবেচনা করবে এবং এ বিষয়ে ভবিষ্যতে দুই পক্ষের মধ্যে আরও আলোচনা হবে বলে জানানো হয়েছে।

মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি

সিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার। সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, ‘আমাদের দ্বিতীয় দাবি ছিল, শুধু দিল্লি নয়, বিজেপি-শাসিত এবং বিজেপি-সমর্থিত সব রাজ্যে আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে। সরকার এই দাবিও মেনে নিয়েছে।’

সৌরভ দাস জানান, খুব শিগগিরই এসব মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে। একই সঙ্গে সরকার আন্দোলনকারীদের কাছে দায়ের করা সব এফআইআরের অনুলিপিও সরবরাহ করবে।

সৌরভ দাস বলেন, ‘আমাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, দিল্লিতে ১৫ থেকে ২০টি এফআইআর দায়ের করা হয়েছিল। তিন থেকে চার দিনের মধ্যে আমরা সেগুলোর অনুলিপি হাতে পাব বলে আশা করছি।’

সৌরভ দাস জানান, ভবিষ্যতে যাতে আন্দোলনকারীদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা না নেওয়া হয়, সে বিষয়ে লিখিত নিশ্চয়তা চেয়ে সরকারকে একটি খসড়া দিয়েছে সিজেপি।

‘আমরা সরকারের কাছে লিখিত গ্যারান্টির একটি খসড়া দিয়েছি। সরকার জানিয়েছে, মঙ্গলবারের মধ্যে তারা সেটি আমাদের কাছে পাঠাবে। আমরা আশা করছি, এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে কোনো ধরনের আইনি পদক্ষেপ না নেওয়ার বিষয়ে মঙ্গলবারের মধ্যেই সরকারের লিখিত নিশ্চয়তা পাব। মূলত সব প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যাশাতেই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ’ বলেন তিনি।

পরীক্ষা সংস্কার নিয়ে নতুন আলোচনা

আন্দোলন প্রত্যাহারের পাশাপাশি শিক্ষা ও পরীক্ষাব্যবস্থার দীর্ঘমেয়াদি সংস্কারের লক্ষ্যে সরকারের কাছে পাঁচ দফা দাবি পেশ করেছে সিজেপি।

বৈঠকের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বলেন, সিজেপির দেওয়া সংস্কার প্রস্তাব সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে। তিনি বলেন, ‘শিক্ষা সংস্কার নিয়ে আপনারা যে দাবিগুলো তুলেছেন, সেটি আমরা পর্যালোচনা করব। এ বিষয়ে আপনাদের প্রতিনিধিদলের সঙ্গে আরও আলোচনা হবে।’

সরকারি সূত্রের বরাত দিয়ে সিজেপি জানিয়েছে, প্রায় চার সপ্তাহ পর আবারও দুই পক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার কাঠামোগত সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

ক্ষতিপূরণ নিয়েও সমঝোতা

সিজেপির তৃতীয় প্রধান দাবি ছিল, নিট প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য এক কোটি রুপি ক্ষতিপূরণ। সংগঠনটির নেতা অশুতোষ রাঙ্কা বলেন, সরকার বিষয়টি নীতিগতভাবে মেনে নিয়েছে। বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্মানসূচক ক্ষতিপূরণ দেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা এক কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছিলাম। সরকার জানিয়েছে, প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট পরিবারগুলোকে সম্মানসূচক ক্ষতিপূরণ দেওয়া হবে।’

সৌরভ দাসও বলেন, ‘সরকার নিট-সংক্রান্ত আত্মহত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে।’

তবে ক্ষতিপূরণের সুনির্দিষ্ট পরিমাণ বা তা কীভাবে নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

সদিচ্ছার ভিত্তিতে আন্দোলন প্রত্যাহার

সিজেপি বলছে, তারা সরকারের প্রতিশ্রুতির ওপর আস্থা রেখেই আন্দোলন প্রত্যাহার করেছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে ভবিষ্যতে আবারও কর্মসূচি দেওয়া হবে।

সংগঠনটির দাবি, আন্দোলনের তিনটি মূল দাবি—ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, এফআইআর প্রত্যাহার এবং ক্ষতিপূরণের বিষয়ে সরকার ইতিবাচক অবস্থান নিয়েছে। পাশাপাশি শিক্ষা ও পরীক্ষা সংস্কারের প্রস্তাব নিয়েও আলোচনায় বসতে রাজি হয়েছে।

টানা ৪৯ দিনের আন্দোলনের পর যন্তর মন্তরের কর্মসূচি আপাতত শেষ হলেও শিক্ষাব্যবস্থার সংস্কার, পরীক্ষা পরিচালনায় স্বচ্ছতা এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঠেকাতে সরকারের পদক্ষেপের ওপর নজর রাখবে বলে জানিয়েছে সিজেপি। সিজেপি নেতাদের ভাষ্য, তারা আন্দোলন শেষ করলেও বিষয়টি এখানেই শেষ হচ্ছে না। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করবে তারা। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতার শর্তগুলো বাস্তবায়িত হলে সেটিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখবে, আর ব্যত্যয় ঘটলে পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়