ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধুনটে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

বগুড়ার ধুনট উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল ৫টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণের প্যাকেট তুলে দেয়া হয়। এসব প্যাকেটে ১০ কেজি করে চাল, ১ কেজি করে ডাল, লবন, চিনি, তেল, এবং হলুদ, মরিচ ও ধনিয়া গুড়া রয়েছে।
ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ। এরআগে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল ও ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, ধুনট থানার ওসি আতিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, বিএনপি নেতা ছানোয়ার হোসেন, আপেল মাহমুদ, রফিকুল ইসলাম শাহীন, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, নজরুল ইসলাম, মাহমুদুল ইসলাম, আব্দুল কাইয়ুম টগর, রাশেদুজ্জমান উজ্জল, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মোহাম্মদ আলী জন, জাহিদুল ইসলাম মধু, আল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা আলফিজুর রহমান স্বপন, মাহবুবুল হক রনজু, ছাত্রদল নেতা আলম হাসান, মিশুক বাবু সম্রাট, শ্রমিকদল নেতা খোরশেদ আলম ও আসাদুল ইসলাম প্রমুখ।









































