ক্রীড়া ডেস্ক
ফ্রান্স-স্পেনের সেমিফাইনাল ম্যাচটিই মূলত ‘ফাইনাল’

চলতি বিশ্বকাপের শুরু থেকেই হট ফেভারিট ফ্রান্স ও স্পেন। তবে ফাইনালের আগেই থেমে যাবে যেকোনো একটি দলের পথচলা। কারণ সেমিফাইনালেই মুখোমুখি হবে তারা। বেলজিয়ামের গোলকিপার থিবো কর্তোয়ার মতে, ওই সেমিফাইনাল ম্যাচটিই মূলত ফাইনাল। প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। আর পরেরটিতে বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলের দারুণ জয় পেয়েছে স্পেন। যার সৌজন্যে দুদলই পেয়ে গেছে এবারের বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট।
ডালাস স্টেডিয়ামে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় ফাইনালের টিকিট পাওয়ার জন্য লড়বে চলতি টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা দুই দল।
কর্তোয়া মনে করেন, এ সেমিফাইনাল ম্যাচটি যারা জিতবে, তারাই হবে বিশ্বচ্যাম্পিয়ন। স্পেনের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের শেষ দিকে চোটের কারণে উঠে যান কর্তোয়া। পরে তার বদলি নামা সেনে ল্যামেন্সের ব্যর্থতার কারণে দ্বিতীয় গোল হজম করে বেলজিয়াম ও শেষ পর্যন্ত হেরে বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে।
ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্পেনকে প্রাপ্য সম্মান দিয়ে সেমিফাইনাল ম্যাচটিকেই মূলত ফাইনাল বলে আখ্যা দেন বেলজিয়ামের অভিজ্ঞ এ গোলকিপার।
‘ফ্রান্স ও স্পেনের সেমিফাইনালের জয়ী দলই হবে বিশ্বচ্যাম্পিয়ন। শিরোপা জয়ের জন্য স্পেন ফেভারিট।
তারা ফ্রান্স ও অন্য যেকোনো দলকে হারাতে পারে, সেটা তারা প্রমাণ করেছে। আমরা তাদের বিপক্ষে ভালো একটি ম্যাচ খেলেছি এবং মানুষ যেমন মনে করেছিল এর চেয়ে বেশি লড়াই করেছি।’
"









































