জনি সিদ্দিক
০৬ জুন, ২০২৬
চাষির গান

অনেক ত্যাগে সবার জন্য
ফসল ফলায় চাষী,
জীবনজয়ী ওই চাষীদের
তাই তো ভালোবাসি।
ফজর পড়ে যায় মাঠে যায়
আসর বাদে ফিরে,
ক্লান্ত দেহে শান্ত মনে
তসবি জপে নীড়ে।
ঝড় বাদলে ফসল হারায়
তবুও মন হারায় না,
আবার উঠে দাঁড়ায় সে যে
হাল ছেড়ে তো যায় না।
নেই গায়ে তার দামি পোশাক
নেইকো দালান বাড়ি,
সবার জন্য ফসল ফলায়
তার অবদান ভারী।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন




































