ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ০১ জুন, ২০২৬

ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫শাহাদাৎ বার্ষিকী পালন

ছবি : প্রতিদিনের সংবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৩১মে) বিকেলে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর খেলার মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়। এই৷ সময় দেশের উন্নয়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের বিভিন্ন দিক গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করেন।

ঢাকা জেলা যুবদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও ধামরাই উপজেলা ইটভাটা মালিক সমিতির আহবায়ক মোঃ জালাল উদ্দীন এর উদ্যােগে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সূতিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ এম এ জলিল, ধামরাই উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ লোকমান দেওয়ান, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদীকা সাবিনা ইয়াসমিন, ধামরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের মকুট ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ ইবাদুল হক জাহিদসহ প্রমুখ।

অনুষ্ঠানে ধামরাই উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যান কামনায় এবং শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়