বাবু হক
০৬ জুন, ২০২৬
উল্কাপিণ্ড

দুখু মিয়া দুঃখ পুষে
হয়েছিলেন খাঁটি
তার মননে মিশেছিল
মানুষ এবং মাটি।
কথায় তিনি সাজিয়েছেন
প্রতিবাদের দেয়াল
তার সৃজনে আমরা দেখি
সাম্যবাদের খেয়াল।
অধিকারের প্রশ্নে তিনি
উল্কাপিণ্ড ফুল
মানবতার নিশান হাতে
প্রিয় সে নজরুল।
বিষের বাঁশীর সুরে কবি
তোলেন ভাঙার গান
বিদ্রোহী সে ভিতর বাহির
মুঢ়কে জাগান!
তার চেতনা অমূল্য আজ
করলে ধারণ সবে
কাঙ্ক্ষিত সেই স্বপ্ন সুখের
আবাস তৈরি হবে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন




































