আসাদুজ্জামান খান মুকুল
০৬ জুন, ২০২৬
হাবুর আমকাণ্ড

হাবুদের বাড়ির কাছে
পাকা আমে ভর্তি গাছে,
থোকা থোকা আম বাহারে
দেখে আহা! হৃদয় কাড়ে!
প্রাতকালে সেথায় ছুটি,
পড়ে আম একটি-দুটি।
ছেলে-মেয়ে দৌড় দিয়ে
আমগুলো, ‘কুড়াই গিয়ে!’
দেখে তাহা হাবুর বাপে
পুড়ে যেন অগ্নিতাপে,
মুখ করে ভীষণ ফিকে!
তাড়া করে মোদের দিকে।
হাবু দেখে কয় না কিছু,
সাহায্য সে করে পিছু।
একসাথে আমরা থাকি,
মিতা বলে সদাই ডাকি।
হাবু বলে, ‘সব নিয়ে যা,
তোরা মিলে আনন্দে খা।’
ভালো লাগে হাবুর প্রতি,
সে যে প্রিয় বন্ধু অতি!
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন




































