জা কি র আ জা দ
০৬ জুন, ২০২৬
সিংহ রাজা

বনের রাজা সিংহ মশাইয়ের ভালো নেই মুড,
মন মেজাজ নাকি খুব খারাপ কথাবার্তা রুড
সকাল থেকে গ্রহন করেনি কোনো রকম ফুড
চোখের সামনে থাকতে কত রকম খাদ্য গুড।
গাছের ছায়ায় বসে তর্জন গর্জন ছাড়া চুপ,
পুরো মুখটা কেমন রুক্ষ্ম সূক্ষ্ম ভয়াল রূপ
সামনে রাখা নানা ধরনের ফলের মহা স্তূপ
হঠাৎ হঠাৎ চোখ থেকে কান্না ঝরে পড়ে টুপ।
দেখতে আসছে পশু প্রাণীরা হাতে নিয়ে ফুল,
জানার চেষ্টা চলছে কোথায় হলো তাদের ভুল
সিংহ হলো বনের রাজা তার সঙ্গে কার হয় তুল
ভেবে ভেবে পায়না কোনো রকম কিনারা কুল।
সকল পশু পড়লো চিন্তায় কেমন হবে খুশ,
বদ্যি এনে মন ভালোর ওষুধ করতে হবে পুশ
প্রাথমিক ভাবে জানা গেছে চায়না খেতে জুশ
সিংহ নাকি খেতে চাইছে মানুষের মতো ঘুষ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন




































