সোহানুজ্জামান মেহরান

  ০৬ জুন, ২০২৬

খেয়ালখুশির মন

ইচ্ছে যখন আকাশ হবার

স্বপ্ন কাল্পনিক,

মনকে তবু যায় না কভু

ধরে রাখা ঠিক।

এখন গেল পাখির ডানায়

পেরিয়ে তেপান্তর,

ফুড়ুৎ করে আবার এলো

ফিরে আপন ঘর।

খেয়ালখুশির মনটা আমার

স্বাধীনতা চাই,

এখন আছে আমার কাছে

খানিক পরে নাই।

জোছনার লোভে বিছনা ছেড়ে

পালিয়েছে মন,

জানলা খুলে মনকে আমি

খুঁজছি অনেকক্ষণ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়