রিয়াজ মাহমুদ রাতুল
০৬ জুন, ২০২৬
এই দেশ

এই দেশ, মাটি, মা আমাদের প্রাণ,
দাঁড় বায়, মাঝি গায় ভাটিয়ালি গান।
চারদিকে ঝাঁকে ঝাঁকে পাখিদের ডাক,
ঝোপঝাড়ে রাতে শুনি শেয়ালের হাঁক।
নদী চলে এঁকেবেঁকে নিভৃত সুরে,
মোরগের ডাক শুনি রাত শেষে ভোরে।
আমের মুকুল মাখা বাতাসের ঘ্রাণে,
ছুটে যাই এই দেশ, মা, মাটির টানে।
পুকুরের ঘোলা জলে রাজহাঁসের খেলা,
ভালো লাগে ঝাঁকে ঝাঁকে পুঁটিদের মেলা।
ভালোবাসি দেশটাকে, ভালো লাগে সব-
এই দেশ, মা, মাটি, ফুল, সৌরভ।
কোকিলের ডাক শুনে ফুল ফোটে গাছে,
মনে হয় কিশলয় যেন প্রাণে বাঁচে।
রূপ দেখে এভাবেই প্রেম জাগে মনে,
বসন্তের আবাহন জাগে প্রতি ক্ষণে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন




































