মুহাম্মদ রফিক ইসলাম

  ০৬ জুন, ২০২৬

ফুলের সাথে পাখির সাথে

ফুল পাখিদের সাথে খোকার

খেলতে মনে চায়,

তাই তো খোকা সাত সকালে

বাগান বাড়ি যায়।

কিচিরমিচির ডাকে পাখি

খোকা অবাক শুনে,

কোন গাছেতে কয়টা পাখি

একটা দুটা গুনে।

ফুলের ঠোঁটে হাসি ফুটে

খোকাও হাসে সাথে,

সুবাস ছড়ায় ভোরের বাতাস

মন ভরে যায় তাতে।

মায়ের কাছে বলে খোকা

এসো খেলা করি,

ফুলের সাথে পাখির সাথে

গলায় গলায় ধরি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়