সোমা মুৎসুদ্দী
০৬ জুন, ২০২৬
মায়ের জন্য শাড়ি

খোকা যখন বড় হবে
হবে অনেক টাকা
সেই স্বপ্নই খোকার চোখে
দারুণ সুখে আঁকা।
টাকা দিয়ে মায়ের জন্য
কিনবে খোকা শাড়ি
তারই সাথে গড়বে খোকা
পাঁচতলা এক বাড়ি।
সেই বাড়িতে থাকবে বাবা
থাকবে খোকার মা
মায়ায় ভরা দিন কাটাবে
সা রে গা মা পা।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন




































