মিয়া ইব্রাহিম

  ০৬ জুন, ২০২৬

নীল পাহাড়ের দেশে

নীল পাহাড়ের দেশে যাবো

হাঁটতে থাকি তাই

ক্লান্ত হলেই পাহাড় টিলায়

খানিক থেমে যাই।

ভীষণ রকম মনটা খারাপ

মেঘের নীলে ভাঁজে

মেঘ পরীরা এমনি সময়

মেঘের সাজে সাজে।

পাহাড় চূড়ায় আছে তাদের

রঙ বেরঙের ছবি

আমায় দেখে বলল ডেকে

কেমন আছো কবি?

বললাম আমি বুকের ভেতর

কষ্ট নদীর ঢেউ

গান কবিতা লিখি বলেই

নেয় না খবর কেউ।

পাথর সম কষ্ট নিয়েই

যাচ্ছি চলে তাই

মেঘ পরীরা ডাকছে পিছু

একটু থামো ভাই।

নীল পাহাড়ের দিকে তবু

দিচ্ছি হাঁটা জোরে

পৌঁছে গেলাম ঠিকই সেথায়

শিশির ফোটা ভোরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়