শচীন্দ্র নাথ গাইন

  ০৬ জুন, ২০২৬

হাঁড়িভাঙা আম

হাঁড়িভাঙা আম খুবই সুস্বাদু মিষ্টি

দেখতেও কী দারুণ, কাড়ে মন দিষ্টি।

দাঁতওয়ালা কিংবা নেই যার দন্ত

আঁশহীন আমে খুশি সকলেই হন তো।

গুণে-মানে অনন্য প্রিয়ফল আচ্ছা

খুবই মজা পায় খেয়ে ছেলে-বুড়ো-বাচ্চা।

পাকলে তা মনে হয় রসে ভরা ডিব্বা

দেখে ঠিক রাখা দায় লালায়িত জিহ্বা।

জ্যাম জেলি আচার বা হয় আমসত্ত্ব

হাতে পেলে সকলে তা খেতে হয় মত্ত।

চাটনি মোরব্বা জুস উপাদেয় খাদ্য

আম দিয়ে বানাও তা থাকে যদি সাধ্য।

থাকলে তা পাশে ছোটে লোভনীয় গন্ধ

সৌরভ পেতে নাক করো নাতো বন্ধ।

হাঁড়িভাঙা আম মাখো দিয়ে খাঁটি দুগ্ধ

রূপ রস স্বাদ পেয়ে হবে পুরো মুগ্ধ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়