ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

ছবি : প্রতিদিনের সংবাদ

অফিস আদালত রাখলে পরিষ্কার পরিছন্ন থাকবে মন সবার" রাখবো চারপাশ পরিষ্কার করবো ডেঙ্গু প্রতিকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামুলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার(৬জুন) উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষে পৃথক উদ্যোগে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

প্রতিরোধ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করণে সচেতনতা মূলক র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা কৃষি অফিসার আরিফুর রহমান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আল মামুন বলেন, পরিস্কার পরিছন্ন বিষয়ে আগে নিজে সচেতন হতে হবে। অন্যকেও সচেতন করতে হবে। যার যার অবস্থান থেকে সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়