নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বোর্ড
বন্যায় স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই শুরু

বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীন ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা ২৭ জুলাই শুরু হবে। পূর্বনির্ধারিত পরীক্ষা শেষে স্থগিত এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে। গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সাম্প্রতিক বন্যাপরবর্তী পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের অধীন চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড জানিয়েছিল, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়কপথের কারণে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের চরম দুর্ভোগ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরে জানানোর কথাও বলেছিল শিক্ষাবোর্ড।
চট্টগ্রাম বাদে বাকি জেলাগুলো হলো- রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার।
"






































