নিজস্ব প্রতিবেদক
হাম উপসর্গে মৃত্যু আরো ২ জনের

দেশে হামের উপসর্গ নিয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে ৮০৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭১০ জন এবং নিশ্চিত হামে ৯৫ জন মারা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৪৮ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৭৮৫ জন। এই সময়ে নমুনা পরীক্ষায় ১৬৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
সারা দেশে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে ১ লাখ ২১ হাজার ২০০ জনের। তাদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৮৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ১৮৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩০৭ জন মারা গেছে ঢাকা বিভাগে।
এরপর সিলেট বিভাগে ১০৬, রাজশাহীতে ৯০, ময়মনসিংহে ৬৭, চট্টগ্রামে ৫৬, বরিশালে ৪৩, খুলনায় ৩১ ও রংপুর বিভাগে ১০ জন মারা গেছে।
"







































