বিনোদন প্রতিবেদক
বাবা হচ্ছেন নির্মাতা আরিয়ান

প্রথমবারের মতো বাবা হতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে এমনটা জানিয়েছেন তার স্ত্রী তাহসিন তামান্না।
ফেসবুক পোস্টে বেবি বাম্পের এক গুচ্ছ ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আমরা তোমার লাথিগুলো গুনছিলাম, প্রার্থনা করছিলাম, আর তোমার ছোট্ট মুখটার স্বপ্ন দেখছিলাম।’
এর আগে গেল বছরের ২ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে বিয়ের ঘোষণা দেন মিজানুর রহমান আরিয়ান। সে সময় আরিয়ান জানিয়েছিলেন, তার স্ত্রী তাহসিন তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। ৭ বছর আগে তাদের পরিচয়। এর মধ্যে দুজনের কাছাকাছি আসা, এরপর পরিবারের মতে বিয়ে করেন।
বলা দরকার ‘তুমি আমি সে’ নাটকের মধ্য দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক ঘটে আরিয়ানের। এরপর তিনি প্রায় শতাধিক নাটক নির্মাণ করেন। তার বানানো নাটকগুলোর মধ্যে অন্যতম আলোচিত নাটকের নাম ‘বড় ছেলে’। এরপর ‘বুকের বাঁ পাশে’, ‘একটি মিষ্টি প্রেমের গল্প’, ‘গল্পগুলো আমাদের’, ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার এন্ড মিসেস’, ‘বুঝ বালিকা ওবুঝ বালক’, ‘চারুর বিয়ে’ অন্যতম।
এ ছাড়া তার প্রথম ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ ও পরে তার ওয়েব ফিল্ম ‘পুনর্মিলনে?’ বেশ সাড়া ফেলেছিল।
"









































