বিনোদন প্রতিবেদক

  ২৪ জুলাই, ২০২৬

কেয়া পায়েলের ‘যত্নে থেকো’

ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। এরইমধ্যে তিনি চিত্রনায়ক আরিফিন শুভর বিপরীতে জাহিদ প্রীতমের পরিচালনায় ‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মে কাজ করেছেন। এই কাজ নিয়ে প্রত্যাশা কেয়া পায়েলের। যদিও কেয়া পায়েলের ভক্তদের প্রত্যাশা তাদের প্রিয় এই অভিনেত্রী ওয়েব ফিল্মেই শুধু নয় সরাসরি ফিল্মে কাজ করবেন তিনি। আবার অনেক ভক্ত দর্শকের দাবি যদি কেয়া পায়েল সিনেমাতে অভিনয় করেন তবে যেন চিত্রনায়ক শাকিব খানের বিপরীতেই অভিনয় করেন।

কেয়া পায়েলেরও ইচ্ছে রয়েছে শাকিব খানের বিপরীতে অভিনয় করার। কিন্তু সেটা এখন সময়ের ব্যাপার। শাকিব খান আদৌ কেয়া পায়েলের বিপরীতে অভিনয় করবেন কী না তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। এদিকে কেয়া পায়েল তার ভক্ত দর্শকের জন্য নিয়ে এলেন নতুন খবর। তার অভিনীত নতুন নাটক ‘যত্নে থেকো’ ইউটিউবে প্রকাশিত হয়েছে দু’দিন আগে। এতে তার বিপরীতে আছেন ইয়াশ রোহান। নাটকটি রচনা করেছেন ইশতিয়াক আহমেদ, পরিচালনা করেছেন মোহন আহমেদ। নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন ইয়াশ রোহানের বাবা মা নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপুসহ আরো অনেকে।

কেয়া পায়েল বলেন, ‘এর আগে ইয়াশের সঙ্গে মনে রেখো আমায়, তোমায় বলা হয়নি, মায়াবী, অতঃপর একসাথে, চিরসাথী’সহ আরো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। সবগুলো নাটকেরই রেসপন্স খুব ভালো। যত্নে থেকো নাটকটির গল্প খুব সুন্দর। ইশতিয়াক ভাইয়ের গল্পটা খুব ভালোলেগেছে আমার। আর নির্মাতাও বেশ যত্ন নিয়ে নির্মাণ করেছেন যত্নে থেকো। আশা করছি ভালোলাগবে দর্শকের।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়