বিনোদন প্রতিবেদক
নতুন গানে সাবিনা ইয়াসমিন

বাংলা গানের জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। এবার নতুন একটি মৌলিক গানে কণ্ঠ দিলেন তিনি। আলামিন জমাদ্দার সবুজের লেখায় ও জীবন ওয়াসিফের সুর সঙ্গীতে গানে সাবিনা ইয়াসমিনের সহশিল্পী হিসেবে আছেন সালমান রাজ, যিনি একসময সেরাকণ্ঠ প্রতিযোগিতায অংশগ্রহন করেছিলেন। তিনি মূলত প্লে-ব্যাক স¤্রাট অ্যা-্রু কিশোরের গানগুলোই কাভার করে থাকেন। গানটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘গানটির সুর খুব ভালো হয়েছে। আমিতো সবসময়ই নতুনদের সঙ্গে কাজ করতে আগ্রহী। সেই ধারাবাহিকতায় এই গানটিও আমি নতুন শিল্পী সালমানের সঙ্গে গাইলাম। ও খুব ভালো গায়। এই গানটিও আমার সঙ্গে বেশ ভালো গেয়েছে। গানটি যখন আমাকে গাইতে বলার জন্য অনুরোধ করা হলো তখন আমি বললাম যে ঠিক আছে আগে গানটি পাঠাও, আমি শুনি। তারপর বলবো কী করা যায়। যখন গানটি শুনলাম সত্যিই আমার কাছে খুব ভালোলাগলো এবং অবশেষে গানটি গাইলাম। তো এই টিমের সবার জন্য আমার শুভ কামনা রইলো, দোয়া রইলো যেন তারা আরো ভালো ভালো গান দর্শককে উপহার দিতে পারে। তাদের নাম শুধু দেশেই না দেশের বাইরেও ছড়িয়ে পড়ুক।’
সাবিনা ইয়াসমিন জানান, শিগগিরই গানটি প্রকাশ পাবে একটি ইউটিউব চ্যানেলে।
"









































