বিনোদন প্রতিবেদক

  ৩ ঘণ্টা আগে

গানে গানে সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের মেলোডি কিং জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন ছিল গত ১ জুলাই। সেদিন তিনি ৮৭ বছরে পা রাখলেন তিনি। তার জন্মদিন উপলক্ষ্যে জন্মদিনের আগেরদিন সন্ধ্যায় সৈয়দ আব্দুল হাদীর রাজধানীর ধানমণ্ডির বাসায় সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যথারীতি পাশে ছিলেন রাজধানীর মহাখালীতে অবস্থিত ‘ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসাপাতাল’-এর ব্যবস্থাপনা পরিচালক, ‘গরবিনী মা’র উদ্যোক্তা ও সমাজসেবক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। সন্ধ্যা ৬.৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই সৈয়দ আব্দুল হাদীকে ফুল দিয়ে বরণ করে নেন ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। এরপর সৈয়দ আব্দুল হাদীর একটি সুন্দর ছবির ফটো ফ্রেমও তার হাতে তুলে দেওয়া হয়।

পাশাপাশি হাসপাতালের পক্ষ থেকে ফ্রি হেলথ চেকআপ প্যাকেজসহ একটি বড় ফলের ঝুরিও উপহার হিসেবে সৈয়দ আব্দুল হাদীর হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন অভি মঈনুদ্দীন। অনুষ্ঠানে সৈয়দ আব্দুল হাদীরই জনপ্রিয় গান গেয়ে জন্মদিনের শুরুর মুহূর্তকে রাঙ্গিয়ে তোলেন শান সায়েক, অপু আমান, আতিক, রাইসা জান্নাত খান ও তানজিন মিথিলা।

শেষ মুহূর্তে সবাইকে সঙ্গে নিয়ে শানের পক্ষ থেকে আনা জন্মদিনের কেক কাটেন সৈয়দ আব্দুল হাদী। জীবন্ত এই কিংবদন্তীর মুখে সবাই একটু একটু করে কেক তুলে দিয়ে নিজেদেরকে স্মৃতির ফ্রেমে বন্দী রাখার চেষ্টা করেন। ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘শ্রদ্ধেয় হাদী ভাই আমাদের বি. বাড়িয়ার তথা বাংলাদেশের গর্ব। আমার সৌভাগ্য যে তার সঙ্গে দুই দশকের বেশি সময় আগে থেকে পারিবারিক সম্পর্ক। তিনি আমাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন-এটা আমার পরম সৌভাগ্য। তার জন্মদিনে তার পাশে থাকাটাই আনন্দের।’

সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘ডা. আশীষ ও অভির উদ্যোগে এমন আয়োজনে সত্যিই আমি খুব খুশি। অভির আবদার আসলে এড়িয়ে যাবার উপায় থাকেনা। কারণ অভি সিনিয়র শিল্পীদের শ্রদ্ধা করে। যারা গান গাইলো তারা প্রত্যেকেই খুবই ভালো গায়। ওরা আরো বড় হোক।’

অনুষ্ঠান শেষে বাসার ছাদে শিল্পীদের সঙ্গে দীর্ঘ সময় আড্ডায় মেতে উঠেছিলেন সৈয়দ আব্দুল হাদী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়