গাজীপুর প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

এনডিসি প্রতিনিধি দলের ব্রি-বারি পরিদর্শন

জাতীয় প্রতিরক্ষা কোর্স (এনডিসি)-র একটি প্রতিনিধি দল বুধবার গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন।

ব্রি জানায়, এনডিসির ১৪৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলে ১৮টি দেশের ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ এ পরিদর্শনে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী দেশগুলো হলো বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা এবং জাম্বিয়া।

এনডিসি প্রতিনিধি দলটি ব্রি ক্যাম্পাসে পৌঁছালে ব্রির মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফসারী খানমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাদের স্বাগত জানান। পরে এনডিসি প্রতিনিধি দলের পরিদর্শন উপলক্ষে ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন ব্রির মহাপরিচালক। অনুষ্ঠানে ব্রির গবেষণা কার্যক্রম এবং সাম্প্রতিক অর্জন বিষয়ে সচিত্র উপস্থাপনার মাধ্যমে অবহিত করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম। এসময় ব্রির কর্মকর্তা ও পরিদর্শন দলের সদস্যদের মধ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিদর্শন দলের প্রধান মেজর জেনারেল মো. মাসুদুর রহমানের হাতে ব্রির পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেয়া হয়। পরে এনডিসি প্রতিনিধি দল ব্রির ফার্ম মেশিনারি শেড,উদ্ভিদ প্রজনন ল্যাব ও জিন ব্যাংক পরিদর্শন করেন। এ সময় পরিদর্শন দলের সদস্যবৃন্দ ব্রির নানা সাফল্য ও অর্জন সম্পর্কে অবহিতহন এবং সন্তোষ প্রকাশ করেন।

বারি জানায় এনডিসি’র ১০৫ জনের একটি প্রতিনিধি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান বারি’র মহাপরিচালক ড. মো. মন্জুরুল কাদির ও অন্যান্য পরিচালকবৃন্দ। পরে কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিমিয় অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন বারি’র পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. হাবিব মোহাম্মদ নাসের. পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত প্রমুখ। পরে প্রতিনিধি দল বারি’র বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোস প্রকাশ করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়