​নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

নবীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

'৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় কর্মসূচি'র আওতায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ পালিত হয়েছে।

বুধবার নবীগঞ্জ পৌর এলাকার পশুর হাটে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​পৌরসভার আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নবীগঞ্জ পৌরসভার প্রশাসক মো. রুহুল আমিন।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, পৌর নির্বাহী কর্মকর্তা আয়েশা বেগম, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, সহকারী প্রকৌশলী মো. সহিদুল হক, সেনেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী মোহাম্মদ ইকবাল আহমদ, সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সাগর আহমেদ, সদস্য মো. হাসান চৌধুরী, পৌরসভার টিকাদান সুপারভাইজার বনানী দাশ, উচ্চমান হসহকারী রনি চন্দ্র বনিক, দিপংকর সরকার।​

স্থানীয় পর্যায়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অংশগ্রহণকারী ও স্থানীয় সচেতন মহল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়