গাজীপুর প্রতিনিধি

  ২ ঘণ্টা আগে

ডুয়েট শিক্ষক সমিতি

সিরাজুল মোল্লা সভাপতি মাহফুজ আলম সম্পাদক নির্বাচিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষক সমিতির ২০২৬-২০২৭ নির্বাচনে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা সভাপতি এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস. এম. মাহফুজ আলম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

বুধবার (১ জুলাই) শিক্ষক সমিতির ১৩ সদস্যবিশিষ্ট কমিটির ওই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য জানানো হয়।

কমিটির নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি- যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান, যুগ্ম সম্পাদক - গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ পারভেজ, কোষাধ্যক্ষ- ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. তৌহিদুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক- গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহিদুল হাসান, ক্রীড়া সম্পাদক - ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সানজিদ-ই-ইলাহী, দপ্তর সম্পাদক - ইনস্টিটিউট অব ওয়াটার এন্ড এনভায়রনমেন্টের সহকারী অধ্যাপক আকরামুল হক, প্রচার সম্পাদক- ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. সাকিব সালিম, মহিলা সম্পাদক - কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. উম্মে ফাওজিয়া রহিম।

এছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সাহাব উদ্দিন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফোরকান সরকার এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়