ঝালকাঠি প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ঝালকাঠিতে পৌর সভার উদ্যোগে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

"মানবিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ ঝালকাঠি পৌরসভা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে চলাচলে অক্ষম ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর ১২ টায় ঝালকাঠি পৌর সভার আয়োজনে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর সভার প্রশাসক মো: কাওছার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. ফিরোজ আলম।

পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায়, অসচ্ছল এবং চলাচলে অক্ষম প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও পৌরসভার এমন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়