পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
১ ঘণ্টা আগে
পীরগঞ্জে মৎস উপকরণ বিতরণ

গৃহস্থালী কাজে ব্যবহার যোগ্য পুকুরে প্রদর্শনী মৎস খামার স্থাপনের লক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৬ জন পুকুর মালিককে সরকারী ভাবে মাছের খাবার, বেড়া দেওয়ার নেট জাল এবং পেপে, কুমড়া, করলা ও চিচিংগা চারা বিতরণ করা হয়েছে।
ইউনিয়ন পর্যায়ে মৎস চাষ প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প আওতায় বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এসব বিকরণ কালে উপজেলা নির্বাহী আফিসার গোলাম রব্বানী সরদার, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আয়শা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ অন্যান্য সরকারী কর্মকর্তা, গনমাধ্যমকর্মী ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন








































