বিনোদন ডেস্ক

  ১৪ ঘণ্টা আগে

সমস্যা বয়স নয় দৃষ্টিভঙ্গি : তাপসী পান্নু

বলিউডে নারী ও পুরুষ তারকাদের ক্ষেত্রে বয়সভিত্তিক বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী তাপসী পান্নুু। তার মতে, ইন্ডাস্ট্রিতে এখনো এমন ধারণা প্রচলিত আছে যে ৩০ বছরের বেশি বয়সী অভিনেত্রীদের রোমান্টিক কিংবা কমেডি ঘরানার সিনেমায় কাস্ট করার ক্ষেত্রে অনাগ্রহ দেখা যায়।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক সাক্ষাৎকারে তাপসী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে এখনো এমন ধারণা কাজ করে যে ৩০ বছরের বেশি বয়সী অভিনেত্রীদের রোমান্টিক, কমেডি ঘরানার ছবিতে নিতে চায় না।’

তিনি এই দৃষ্টিভঙ্গিকে প্রশ্নবিদ্ধ করে বলেন, ‘যদি বয়স সত্যিই একটি মানদণ্ড হয়, তাহলে সেটা নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমানভাবে হওয়া উচিত।’

এ প্রসঙ্গে তিনি জনপ্রিয় পুরুষ তারকাদের দীর্ঘ ক্যারিয়ারের উদাহরণ টানেন। বিশেষভাবে তিনি শাহরুখ খানের নাম উল্লেখ করে বলেন, ‘বয়স বাড়লেও তিনি এখনো রোমান্টিক ঘরানার সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এবং দর্শকের কাছে গ্রহণযোগ্য।’

তাপসীর মতে, ‘সমস্যা বয়স নয়, দৃষ্টিভঙ্গি।’

তিনি আরো বলেন, ‘৩০ বছরের পর অনেক অভিনেত্রীকে রোমান্টিক লিড চরিত্রে কম দেখা যায়, অথচ তাদের দক্ষতা বা জনপ্রিয়তা কমে না।’

তার মতে, এই ধরনের মানসিকতা পরিবর্তন হওয়া জরুরি, কারণ আধুনিক সিনেমায় চরিত্র ও গল্পই হওয়া উচিত মূল বিষয়, বয়স নয়।

তাপসী পান্নু ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি ২০১০ দশকের শুরু থেকে বলিউডে কাজ করছেন এবং ধীরে ধীরে শক্তিশালী অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘পিংক’, ‘বদলা’, ‘থাপ্পড়’, ‘মিশন মঙ্গল’, ‘মারজাবান’, ‘হাসিন দিলরুবা’ এবং ‘দুনকি’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়