চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ২ ঘণ্টা আগে

কুরিয়ার সার্ভিসে ডিবির অভিযান, দুই কার্টন গাঁজা জব্দ

ছবি : প্রতিদিনের সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে একটি কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে দুুটি কার্টনভর্তি গাঁজা জব্দ করেছে জেলা গোয়েন্দা-ডিবি পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে জেলা শহরের শান্তি মোড়ের এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শহরের শান্তি মোড়ের ওই কুরিয়ার সার্ভিসে অভিযান চালায়। গত ৭ জুন কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে বুকিং দেয়া সন্দেহভাজন দুটি বড় আকারের কার্টুন আটক করা হয়। পরে কুরিয়ারকর্মীদের উপস্থিতিতে কার্টুন দুটি খোলার পর ভেতর থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ১৪ কেজি গাঁজার আনুমানিক মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা।

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদকের একটি চালান আসছে- এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই পুলিশ সুপারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এই মাদক চালানের সঙ্গে জড়িত কুমিল্লার বুকিংকারী এবং চাঁপাইনবাবগঞ্জে যার এই চালানটি গ্রহণ করার কথা ছিল, তাদের শনাক্ত করতে কাজ করছে ডিবি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার কুরিয়ার সার্ভিসের নথিপত্র যাচাই-বাছাই করে জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়