দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

দাউদকান্দিতে ফ্যাসিবাদবিরোধী নাশকতার প্রতিবাদে বিক্ষোভ

কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, দাউদকান্দি পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের সমন্বয়ে মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় গৌরীপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সম্প্রতি দাউদকান্দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মহাসড়কে মিছিল করার বিষয় নিয়েও আলোচনা হয়। এ ধরনের কর্মকাণ্ড পুনরায় যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক ও সক্রিয় থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির। সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আব্দুল বাছেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলম। সভা পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন খন্দকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল সওদাগর, দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হাজারসহ দাউদকান্দি ও গৌরীপুর এলাকার বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং ফ্যাসিবাদবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়।

বক্তারা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তারা যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাস ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়