সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

সিরাজগঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা, মামলা দায়ের

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সোমবার (৮ জুন) রাতে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

থানায় দায়ের করা এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে রায়গঞ্জ পৌরসভার পূর্বলক্ষীকোলা গ্রামের বাসিন্দা হযরত আলী (৪৫) বিড়ি কিনে আনার জন্য দুই শিশুকে ৩০ টাকা দেন। শিশুরা স্থানীয় একটি দোকান থেকে বিড়ি ও ফুচকা কিনে হযরত আলীর বাড়িতে পৌঁছে দিতে গেলে তিনি তাদের কৌশলে ঘরের ভেতর ডেকে নেন এবং দরজা বন্ধ করে দেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ঘরের ভেতরে ঢোকানোর পর হযরত আলী সাত বছর বয়সী শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের অপচেষ্টা চালান। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত ব্যক্তি তাকে ছেড়ে দেন। পরে ভয়ভীতি দেখিয়ে এবং মুখ বন্ধ রাখার শর্তে ২০ টাকা করে দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

বাড়ি ফিরে শিশুটি তার মাকে পুরো ঘটনাটি খুলে বলে। এরপর বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের পরামর্শে ভুক্তভোগীর মা বাদী হয়ে সোমবার রাতে রায়গঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দাকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের দেওয়া এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করতে ও অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়