বিনোদন প্রতিবেদক

  ০৯ জুন, ২০২৬

গানে গানে মুগ্ধতা ছড়াচ্ছেন স্বপ্নীল সজীব

এই প্রজন্মের প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীতশিল্পী স্বপ্নীল সজীব গানে গানে দেশে বিদেশে মুগ্ধতা ছড়াচ্ছেন। এরইমধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দীপ্ত টিভির বিশেষ অর্ঘ্যতে সকাল বেলায় স্বপ্নীল সজীব এবং সামিউল ইসলাম পোলাক রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেছেন। নিশির উপস্থাপনায় বিশেষত স্বপ্নীল সজীবের কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত দর্শক বেশ আগ্রহ নিয়ে উপভোগ করেছেন। একটি রিয়েলিটি শোর মধ্যদিয়ে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে স্বপ্নীল সজীবের পেশাগতভাবে যাত্রা শুরু। এরপর থেকেই তিনি দেশে বিদেশে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন।

একজন সঙ্গীতশিল্পী হিসেবে দেশে বিদেশে তিনি নানা সংগঠন থেকে পুরস্কৃতও হয়েছেন। মিডিয়াতে ভীষণ বিনয়ী এবং ভদ্র একজন শিল্পী হিসেবেও তার বেশ সুনামও রয়েছে। যে কারণে তার আয়োজিত যেকোনো অনুষ্ঠানে শিল্পীরাও বেশ আগ্রহ নিয়ে অংশগ্রহন করেন। স্বপ্নীল সজীব ও কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমনের কণ্ঠে ‘তুমি রবে নীরবে’ গানটি শ্রোতা দর্শকের মধ্যে দারণভাবে সাড়া ফেলেছে। যদিও এই গানটি বেশকিছুদিন আগে প্রকাশিত হয়েছে। কিন্তু রবীন্দ্রনাথের বিশেষ দিনগুলোতে গানটি শ্রোতারা বেশ আগ্রহ নিয়ে উপভোগ করেন। ইমন চক্রবর্ত্তী ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছিল।

স্বপ্নীল সজীব বলেন, ‘ইমনের সঙ্গে এই গানটি বেশ যত্ন নিয়ে করা। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছিলো শুভদ্বীপ। গানটি প্রকাশের পর থেকে এখনো প্রতিনয়িত বেশ সাড়া পাই। এজন্য অবশ্যই আমি কৃতজ্ঞ আমার বন্ধু ইমন চক্রবর্ত্তীও কাছে। কারণ ইমনের শতভাগ সহযোগিতা ছাড়া এই গানটি করা সম্ভব হয়ে উঠতোনা। আর সত্যিকার অর্থে ইমন খুব ভালো মনের একজন মানুষ। গানের প্রতি তার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এবং অধ্যবসায় আমাকেই ভীষণভাবে অনুপ্রেরণা যোগায়। ইমনের জন্য সবসময়ই অনেক অনেক শুভ কামনা, ভালোবাসা এবং প্রার্থনা।’

গানের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়েও কাজ করেন এ সংগীতশিল্পী। কয়েক বছর আগে ‘স্বপ্নীল ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তিনি। এ ফাউন্ডেশনের মাধ্যমেই তিনি দেশের বিভিন্ন প্রান্তে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা করে আসছেন। একজন উপস্থাপক হিসাবেও বেশ সমাদৃত স্বপ্নীল সজীব। গত কয়েক বছরে বেশকিছু এক্সক্লুসিভ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়