বিনোদন প্রতিবেদক
মন্টি সিনহার কণ্ঠে হিন্দিগান

‘বাংলাদেশি আইডল’খ্যাত সংগীতশিল্পী মন্টি সিনহার কণ্ঠে এবার শ্রোতাণ্ডদর্শক শুনতে পাবেন হিন্দিগান ‘তেরি বাহুমে’। এরই মধ্যে একটি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। গানটি লিখেছেন ওলিউর রহমান, সুর-সংগীতায়োজন করেছেন রাহ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন অনুপ কে এন ও সজীব চক্রবর্ত্তী। মন্টি জানান, এর আগে ইউটিউবে তার গাওয়া কাভার করাপ হিন্দিগান ‘দিল দে দিয়া হে’ ও ‘খামোসিয়া’ প্রকাশিত হয়েছে। তার গাওয়া গান দুটি এতটাই ভালো লেগে যায়, যে কারণে একটি প্রতিষ্ঠান তাকে দিয়ে হিন্দিগান করানোর জন্য যোগাযোগ করে। বলতে গেলে সেই সুযোগে তৈরি মন্টির গাওয়া হয় ‘তেরি বাহুমে’ গানটি। যা আজ দর্শক শুনতে পাচ্ছে।
গানটি নিয়ে ভীষণ আশাবাদী মন্টি। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই বাংলাদেশের গান শোনার পাশাপাশি হিন্দিগানও প্রচুর শুনতাম। বিশেষ করে শ্রদ্ধেয় মো. রফি ও কিশোর কুমারের গান। মনে ভীষণ ইচ্ছা ছিল একটি হিন্দিগান করার। কিন্তু সুযোগটি এভাবে আসবে ভাবিনি। ভীষণ ভালো লাগা নিয়ে গানটি গেয়েছি। আমার বিশ্বাস, শ্রোতাণ্ডদর্শকেরও ভালো লাগবে। আমি কৃতজ্ঞ এই গান করার ক্ষেত্রে যারা নেপথ্যে কাজ করেছেন তাদের প্রতি। কারণ বাংলা ভাষার গান তো গাওয়া হয়েছেই। এবার হিন্দি ভাষায় গান করা। এটা আমার জন্য সত্যিই অনেক বড় একটা স্বপ্নপূরণের মতো। শ্রোতাণ্ডদর্শকের কাছে বিশেষভাবে অনুরোধ রইল গানটি শোনার জন্য।’
মন্টির গ্রামের বাড়ি মৌলভীবাজার। গানে তার হাতেখড়ি পিসি সাধনা সিনহার কাছে। পরবর্তীতে তিনি কৃষ্ণধন সিনহার কাছে গানে তালিম নেন দীর্ঘ এক যুগ। এ ছাড়া ললিতকলা একাডেমি, শিল্পকলা একাডেমিতেও তালিম নেন। বর্তমানে ভারতের ঋতুরাজ সেনের কাছে তালিম নিচ্ছেন দুই বছর ধরে। মন্টির প্রথম মৌলিক গান ‘কীভাবে কাঁদতে হয়’। এটি লিখেছিলেন গাজী মাজহারুল আনোয়ার। সুর করেছিলেন ফোয়াদ নাসের বাবু। এরপর তার সেেঙ্গ নন্দিতা ‘মন প্রজাপতি’ নামের একটি দ্বৈত অ্যালবাম প্রকাশ করেন। মন্টি প্রথম প্লেব্যাক করেন কবির চৌধুরীর সিনেমায়। ৩১ আগস্ট জন্ম নেওয়া মন্টির গানে অনুপ্রেরণা সুবীর নন্দী।
"









































